ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-সিএনজি সংঘর্ষে নাটোরের সিংড়ায় হাবিবুর রহমান (৪১) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন সিএনজিচালক সুদেব চন্দ্র। সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।