ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যক্তি খুন হয়েছে দু’পক্ষের সংঘর্ষে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ আর এই ঘটনা সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলুয়া গ্রামে। যে খুন হয়েছে তিনি দলুয়া গ্রামের কালাই উল্লার ছেলে আশিক মিয়া (৫০)। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আশিক মিয়া মারা যায়।
দিরাই থানার ওসি জনাব, সাইফুল আলম আশিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।