বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৭

দুজনের প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের কালিহাতীতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় ও সন্ধ্যায় গোহালিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘারিন্দা ফাঁড়ির ইনচার্জ এএসআই সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে শরীফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি মারা যান। তিনি সিরাজগঞ্জের ভাটপিয়ারি এলাকার গোলাম রসুলের ছেলে।
অপরদিকে, গোহালিয়াবাড়ী নামকস্থানে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় গার্মেন্টস কর্মী রুবেল হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি মারা গেছেন। তিনি বগুড়া জেলার বাঁশপাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আইনগত ব্যবস্থা শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।