ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরবাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রমিলা রায় (৩৫)। কিন্তু পথে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মারা যান তিনি।
শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমান সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে মৃত প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায় (৪০), শ্বশুর মন্মথ রায় (৭০) ও ছেলে আহত হন।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. দিবাকর বিশ্বাস ও থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রমিলার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি (তদন্ত) তন্ময় মন্ডল।