মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

প্রতিপক্ষের সংঘর্ষে মদনে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্বশত্রুতার জের ধরে নেত্রকোনার মদনে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে হাফিজুল হক চৌধুরী (৩৪) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত হাফিজুল হক ওই ইউনিয়নের লাছারকান্দা গ্রামের এমদাদুল হক ফুল মিয়া চৌধুরীর ছেলে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মদন থানার অফিসার ইনচার্জ জনাব, ফেরদৌস আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”