ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমায় দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ভালোমানের বা ২২ ক্যারেটের সোনার দাম কমে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এত দিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।
গতকাল বুধবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।