ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ওসি জনাব, মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।