বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৭

তিনজন নিহত অটোরিকশা-ট্রাক সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাটোরের সিংড়ায় অটোরিকশার চালক আব্দুল আজিজ, যাত্রী আব্দুল কুদ্দুস ও মো. জাহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়।
সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে, আব্দুল কুদ্দুস পাকুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে ও জাহিরুল ইসলাম ঝিংগাবাড়িয়া গ্রামের কছিমদ্দিনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।