রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৫

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. আব্দুল হাই (৪০) নামে ভোলার লালমোহন উপজেলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চর মোল্লাজী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।