ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার বিকেলে অটোর সাথে ধাক্কা খেয়ে নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম সেলিম (৪০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা চৌরাস্তা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্বপাড়া গ্রামের মৃত আকবর আলী মাষ্টারের ছেলে।
পূর্বধলা থানার (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ সুরাতহাল রিপোর্ট করতে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।