ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ও চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জে। এ সময় একটি চোরাই গরু উদ্ধার করা হয়।
২ জুলাই সকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান কেরানীগঞ্জ পুলিশের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাবুদ্দিন কবীর।