ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ অনেক কেন্দ্রীয় ব্যাংকই সুদের হার বাড়াচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। এতে শক্তিশালী হচ্ছে ডলার, বিপরীতে বিনিয়োগ সম্ভাবনা কমায়, সোনার দাম কমল। এক মাস ধরেই বিশ্ববাজারে সোনার দাম কমছে। এতে প্রায় ছয় মাসের মধ্যে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে বিশ্ববাজারে দাম কমলেও গত এক মাসে দেশের বাজারে সোনার দামে কোনো পরিবর্তন আসেনি।