সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১৮

মাদক বিরোধী অভিযানে নেত্রকোনায় গাজাসহ ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিরোধী অভিযান চালিয়ে নেত্রকোনায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব, মোঃ হারুন অর রশিদের সার্বিকদিক নির্দেশনায় ও অফিসার ইন-চার্জ (ডিবি পশ্চিম) জনাব, মোঃ রফিকুল ইসলামের তত্বাবধানে জেলার আটপাড়ায় ডিবি নেত্রকোনার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া উপজেলার মানিষা এলাকায় অভিযানকালে মোঃ শামছুউদ্দিন খাঁনের পরিত্যক্ত একটি ঘরের বারান্দা থেকে এক (১ কেজি) গাঁজাসহ মানিষা গ্রামের মৃত মিরাজ খাঁনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁন (৬০) কে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরো এক মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁনের পুত্র মোঃ শাহিনুর আলম খাঁন (৪২) সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায়। উক্ত পলাতক আসামী আলমের বিরুদ্ধে মাদক,চুরিসহ একাধিক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অফিসার ইন-চার্জ (ডিবি পশ্চিম) জনাব, মোঃ রফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি নেত্রকোনা’র অভিযান অব্যাহত থাকবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”