ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা করে ইভ্যালির জুলাই মাসের শেষে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠানের দায়-দেনা ও সম্পদের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) তৈরি করে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান সাবেক বিচারপতি জনাব, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
শুক্রবার ধানমণ্ডির ইভ্যালি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এই মাসের শেষে অডিটররা অডিট রিপোর্ট দিতে পারবেন বলে আমাদের কথা দিয়েছেন। হুদা বাসি চৌধুরী অ্যান্ড কম্পানিকে অডিট প্রতিষ্ঠান হিসেবে আমরা নিয়োগ দিয়েছি।