ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঠ থেকে ছাগল আনতে গিয়ে টাঙ্গাইলের গোপালপুরে বজ্রপাতে সোনালী নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনালী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
গোপালপুর থানা ওসি জনাব, মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন এবং কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।