শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৯

খামারি ও ব্যবসায়ীরা হাটে গবাদি পশু আনছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও পিকআপে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গবাদি পশু আনছেন খামারি ও ব্যবসায়ীরা। এবার নির্ধারিত সময়ের আগেই ঢাকার গাবতলীর হাটে গরু আনা শুরু হয়েছে। খামারি ও ব্যবসায়ীরা আশা করছেন, ভারতীয় গরু না এলে এবার পশুর দাম ভালো পাবেন তাঁরা। স্থায়ী হাটের পাশাপাশি ঢাকার দুই সিটিতে ১৯ অস্থায়ী পশুর হাটের বেশির ভাগেরই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।