শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯

ছুরিকাঘাতে যুবক আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নাজমুল ইসলাম মন্ডল (৩৭) নামে পূর্বশক্রতার জেরে সিরাজগঞ্জ শহরে এক যুবক দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি শহরের ধানবান্দি জেসি রোডের মৃত রুস্তম আলী মন্ডলের ছেলে। গত রবিবার রাত ৮টার দিকে শহরের লক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরির্দশন করেছে।