বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৯

পানছড়িতে পাহাড়ি মেয়ে দৌড় প্রতিযোগিতায় বিভাগে প্রথম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুধুক ছড়া গ্রামের খাগড়াছড়ির জেলার সিমান্তবর্তী পানছড়ি উপজেলার জল কুমার চাকমার মেয়ে জুনা চাকমা বালিকাদের ‘একশ মিটার’ দৌড়ে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। সে পানছড়ি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা দুধুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জুনা ইউনিয়নে প্রথম হয়ে উপজেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে এবং জেলা পর্যায়ে ধারাবাহিকতা অব্যাহত রেখে বিভাগীয় পর্যায়ের প্রথম স্থান অধিকার করে। এবার সে ঢাকাতে অংশ নেবে জাতীয় পর্যায়ে। তার এই বিরল কৃতিত্বে উপজেলাব্যাপী বইছে খুশির জোয়ার।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”