শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৯

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন, আর এই ঘটনা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোগবুলের দোকান নামক স্থানে। শনিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানায় ওসি জনাব, মো. তারিকুল ইসলাম।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।