শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯

অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়ির পানছড়িতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ, আর এই ঘটনা খাগড়াছড়ির জেলার সিমান্তবর্তী পানছড়ি উপজেলার বাজার সংলগ্ন দক্ষিণ টিএন্ড টিতে।
২৫ জুন শনিবার সন্ধা ৭ ঘটিকায় দক্ষিণ টিএন্ডটির পরিত্যক্ত কোয়াটার ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল ৪ টার দিকে ঐ এলাকার বাচ্চারা খেলতে গিয়ে পঁচা গন্ধ অনুভব করে সামনে এগিয়ে গেলে পরিত্যক্ত ঘরে লাশ দেখতে পায়। তারা চিৎকার চেঁচামেচি করলে আশে পাশের লোকজন জড়ো হয়ে পুলিশ কে খবর দেয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, আনচারুল করিম জানান, লাশটির পরিচয় এখনো জানা যায় নি। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”