শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে পদ্মাসেতু উদ্ধোধন উপলক্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৫ জুন সকাল ০৯ টায় বরিশালে জেলা প্রশাসন কর্তৃক স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা করা হয় এবং ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়।
আনন্দ র‍্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তিতে আলোচনা সভা, ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেলা প্রশাসন বরিশাল জনাব, মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব, প্রলয় চিসিম।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃঢ় প্রত্যয়ে স্বপ্নের এই পদ্মাসেতু শুধুমাত্র দক্ষিণাঞ্চল নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের কারণ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”