মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৫

বিদ্যুৎস্পৃষ্টে এক বৃ‌দ্ধের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতের তারে জড়িয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জগদীশ বসু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানা পুলিশের এসআই আব্দুল মা‌জেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে বৈকন্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার মৎস্য ঘেরের পাড়ে কৃষক জগদীশ বসু ঘাস কাটতে যান। সেখানে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জগদীশ বসুর মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ওসি জনাব, মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহ‌তের প‌রিবার য‌দি থানায় অভিযোগ ক‌রে তাহ‌লে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে ব‌লে তি‌নি মন্তব‌্য ক‌রেন।