রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৪

বালতির পানিতে ডুবে পানছড়িতে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃত্যু ঘটেছে খাগড়াছড়ির পানছড়িতে বালতির পানিতে ডুবে এক বছর বয়সী এক শিশুর। শিশুর নাম জান্নাতুল মাওয়া। মাওয়া পানছড়ি তালুকদার পাড়া গ্রামের মোঃ সেলিম ও জাহেদা আক্তারের মেয়ে। ২২ জুন বুধবার সকাল সাড়ে এগারটায় এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু মাওয়ার মা পাইলট ফার্ম এলাকায় বোন রোকেয়া বেগমের বাসায় প্রতিদিনের ন্যায় সেলাই কাজ শিখতে যায়। মা জাহেদা আক্তার সেলাই কাজের ব্যস্ততার ফাঁকে শিশু মাওয়া বালতির পানিতে মাথা ডুবিয়ে দিলে গুরুতর আহতবস্থায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষনা করেন। এ খবরে এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম। পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিম ঘটনাস্থলে ছুটে যান এবং সত্যতা নিশ্চিত করেন।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”