রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে আহত ১০ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে অন্তত আহত হয়েছেন ১০ জন এবং এ ঘটনাটি ঘটেছে আজ।
২৩ জুন বৃহপতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়ার জোলাখালি খেয়াঘাট নামক স্থানে দুর্ঘটনার খবর পেয়ে নলচিঠি থানার ওসি জনাব, আতাউর রহমান ছুটে যান ঘটনাস্থলে। পরে আহতদের বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, আতাউর রহমান। জানা যায় চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে নলছিটি থেকে বরিশাল গামী একটি যাত্রীবাহী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী পরিবহনের চালক বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে বাস দুটি পুলিশ হেফাজতে আছে বলে জানা যায়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”