বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্বার খাগড়াছড়ির পানছড়িতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়িতে কাঁঠাল গাছে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্বার করা হয়েছে। যুবকের নাম শাহেদ মিয়া (১৫)। সে হাসান নগর গ্রামের লাল মিয়ার সন্তান। জানা যায়, প্রতিদিনের ন্যায় ২১ জুন মঙ্গলবার গরু চরানোর উদ্দ্যেশ্য বাড়ি থেকে বের হয় এবং বিকাল সাড়ে চারটার দিকে নিজ গ্রামের বাগান সংলগ্ন একটি গাছে এক পথচারী শাহেদ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং সেই পথচারী পাশ্ববর্তী আনসার ক্যাম্পে খবর দিলে তারা পানছড়ি থানায় খবর দেয়। পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”