শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬

দুই কলেজ ছাত্রের প্রাণ ঝরল ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আর এই ঘটনা রংপুরের মিঠাপুকুরে। তারা দুজনই কলেজ পড়ুয়া ছিলেন বলে জানা গেছে এবং ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, নিহতরা হলেন শফিকুল ইসলাম ও ইমন মিয়া। তাদের দুজনেরই বাড়ি উপজেলার তিলকপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তারা দুইজন বন্ধু এবং কলেজ শিক্ষার্থী। তবে তারা কোথায় পড়াশোনা করতেন তা জানা যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।