রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০১

দুইজন নিহত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই সঙ্গে আহত হয়েছে আরো ২জন।
শুক্রবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে পীরগঞ্জ রাণীশংকৈল সীমানায় গোগর চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এসএম জাহিদ ইকবাল জানান, রাণীশংকৈল-পীরগঞ্জ রোডের গোগর চৌরাস্তা এলাকায় দুদিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই গুরুত্বর আহত হয়। তাদের সকলকে আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক, তিলক ও জয়কে মৃত ঘোষণা করেন। অপর দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওসি আরো বলেন, এবিষয়ে কোন মামলা হবে কিনা তা নিহতদের পরিবারের উপর নির্ভর করছে। উভয় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।