শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৭

অটোরিকশা চালকের মৃত্যু বিদ্যুৎস্পর্শে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পর্শে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মারা গেছেন, আর এই ঘটনা রাজধানীর শ্যামপুর এলাকায়। অটোরিকশা চার্জ দেওয়ার সময় বটতলার একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আমির হোসেন। তার সহকর্মী মো. ইলিয়াস বলেন, শ্যামপুর বটতলা এলাকায় বজলুর গ্যারেজে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আমির। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আমিরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানাকে জানানো হয়েছে।