শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬

বেলুন বিক্রি করতে গিয়ে নগরকান্দায় সিলিন্ডার বিস্ফোরণে প্রান গেলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খেলনা বেলুন বিক্রি করতে গিয়ে ভোট কেন্দ্রের পাশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের জাহিদুল ব্যাপারী (১৬) নামের এক কিশোর।
জাহিদুল ঐ গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে।
এসময় তার সাথে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২), ও নাউডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮) এবং পাশে দাড়িয়ে থাকা রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) নামের এক শিশু আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”