ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ডোবা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইন এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে এলাকাবাসী লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৩৫ হবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।