শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোমিনুজ্জামান মো. মোমিনের মেয়ে তৃষা জামান (১৪) নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৃষা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই নিহতের লাশ সদর উপজেলার বামনপাড়াতে নেওয়া হয়েছে। সদর থানার ওসি জনাব, শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের পরীক্ষা শেষে মোমিনের বাড়ির কাজের লোক পলাশ তৃষাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছানো মাত্রই একটি বাইসাইকেলে তার ওড়না আটকে যায়। এতে মোটরাসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যায় তৃষা। এসময় একই দিক থেকে আসা একটি পাওয়ারটিলার তৃষ্ণার মাথার ওপর দিয়ে চলে যায়। এই ঘটনায় তৃষ্ণা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।