শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬

কাজ করার সময় শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিপইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ডে। এছাড়া আহত হয়েছেন আরো একজন। বুধবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত একটি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. বুলবুল ইসলাম (৩৪) তিনি নওগাঁ জেলার মান্দা থানার রামনগর গ্রামের মো. মমতাজ উদ্দিনের ছেলে। আহত শ্রমিকের নাম মো. হারুন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের পর নিহত শ্রমিকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।