শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০১

রক্তাক্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল বারী নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা রাজধানীর হাতিরঝিল এলাকার লেকের পাড়ের।
আজ বুধবার সকাল ৮টার দিকে নিকেতন সংলগ্ন পুলিশ প্লাজার পাশে পার্কের লেকের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিকেতন পুলিশ প্লাজা সংলগ্ন পার্কের লেকের পাড়ে আব্দুল বারীর রক্তাক্ত মরদেহ পড়েছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি জনাব, আবুল হাসান জানান, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।