শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৯

এক শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবার পানিতে ডুবে সুনামগঞ্জের ধর্মপাশায় মাহাদী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মাহাদী উপজেলার চামরদানী ইউনিয়নের বলারামপুর গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে।
সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে বাড়ির আঙিনায় খেলা করছিল মাহাদী। বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল ১১টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।