শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০১

সড়কে ২৪ ঘণ্টা টহল দেবে র‌্যাব, কোরবানির গরু ডাকাতি ঠেকাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক, মহাসড়কে কোরবানির গরু নিয়ে ডাকাতি বা চাঁদাবাজির মতো অপরাধ ঠেকাতে চব্বিশ ঘণ্টা টহল দেবে র‌্যাব। শুধু ঢাকায় নয়, চলবে গোটা দেশে। কোরবানির পশুবাহী যানবাহনসহ অন্যান্য পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঠেকাতে মহাসড়কে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে র‌্যাব পরিচালক জনাব, খন্দকার আল মঈন।