শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৯

দুইজনের প্রাণ গেল বাস-পিকআপ সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের সাথে পিকআপভ্যানের সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সাল্লারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পশ্চিম হয়বতনগর গ্রামের মোঃ ঝিনুকের ছেলে মোঃ জিন্নাত (৩০) ও একই গ্রামের আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ এফ এম নাসিম এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।