ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক অহিদ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ আর এই ঘটনা শিশুশিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে। এর আগে গত ৩১ মে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলার রাধাসার গ্রামের। অহিদ ওই গ্রামের মজিবুল হকের ছেলে। শিশুটি স্থানীয় রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগের পরই আমরা শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করিয়েছি। তদন্তে কিছু সত্যতা পাওয়া গেছে এবং অধিকতর তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।