শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৯

কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, আমতলা ইউনিয়নে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নেত্রকোনা সদর উপজেলার ৫নং আমতলা ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষক বাঁচাও – দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু প্রশান্ত কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ও প্রশাসক জেলা পরিষদ নেত্রকোনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডঃ দীপক ধর গুপ্ত কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নেত্রকোনা জেলা আওয়ামী লীগ, আতাউর রহমান মানিক, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগ, মোঃ আব্দুস শহীদ, আহবায়ক নেত্রকোনা জেলা কৃষক লীগ, মোঃ আবু তাহের সদস্য সচিব নেত্রকোনা জেলা কৃষক লীগ, মোঃ মজিবুর রহমান তারেক যুগ্ন- আহবায়ক নেত্রকোনা জেলা কৃষক লীগ,
তোফায়েল আহম্মেদ রায়হান যুগ্ন- আহবায়ক নেত্রকোনা জেলা কৃষক লীগ, মোঃ আলমগীর কবির সদস্য সচিব নেত্রকোনা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ, জাহাঙ্গীর আলম সবুজ সাধারণ সম্পাদক, নেত্রকোনা সদর উপজেলা কৃষক লীগ, আব্দুর রব সবুজ, সভাপতি, আমতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান আমতলা ইউনিয়ন, আওলাদ হোসেন সাধারণ সম্পাদক, আমতলা ইউনিয়ন আওয়ামী লীগ, এ ছাড়াও
মোঃ আপতাব উদ্দিন ( সাওার) সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শামছু মিয়া সদস্য সচিব আমতলা ইউনিয়ন কৃষক লীগ, অনুষ্ঠান উদ্বোধক করেন আলতাবুর রহমান, সভাপতি নেত্রকোনা সদর উপজেলা কৃষক লীগ,জেলা কৃষকলীগ সদস্য শফি আহম্মেদ জেলা কৃষক লীগ সদস্য সোহেল আহম্মেদ খান প্রমুখ।
তাছাড়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে আপ্তাব উদ্দিন মেম্বারকে সভাপতি ও শামছু মিয়া কে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”