বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮

একজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহরিয়ার নাজিম শিশির (১৫) বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। আবার বাড়ি ফিরছিল একসঙ্গে। কিন্তু অন্য বন্ধুরা বাড়ি ফিরে গেলেও শিশিরের আর বাড়ি ফেরা হলো না। মহাসড়ক পারাপারের সময় ঘাতক পিকআপ কেড়ে নিল তার প্রাণ।
সোমবার (৩০ মে) বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায়। নিহত শিশির পৌর সদরের চৌধুরীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, শিশিরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এখানে নিয়ে আসার পর আমরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করি। পরে আমরা হাইওয়ে পুলিশকে খবর দিয়ে লাশ তাদের হাতে তুলে দেই।