ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বিধবাকে লাঠিপেটা করছেন নাটোরের সিংড়ায় এক ব্যক্তি। শুক্রবার (২৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিলে শনিবার বিকেলে অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে পুলিশ।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হেলেনা বেগম নামের এক বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে আইয়ুব আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।