শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৯

এক ছাত্রীর মৃত্যু নদীতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমেনা আক্তার নামে টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণির এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। শুক্রবার (২৭ মে) বিকেলে ধলেশ্বরী শাখা নদীর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
আমেনা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ও মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আমেনা শুক্রবার বিকেলে বাড়ির সামনে নদীতে গোসল করতে নামে এবং সেখানে তলিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর আমেনাকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।