শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৯

উদ্ধার হয়েছে নেত্রকোনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনিয়া আক্তার (১৮) নামের নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ছাত্রীর ঝুলন্ত মরদেহ শুক্রবার (২৭ মে) দুপুরে নিজ বসতঘর থেকে উদ্ধার করা হয়। সোনিয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে এবং মোহনগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন সোনিয়া। বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে লোকজন তাকে ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন আর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বারহাট্টা থানার ওসি জনাব, মুহাম্মদ লুৎফুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”