মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৯

গৃহকর্ত্রী আটক হয়েছে কাজের মেয়েকে নির্যাতনের কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লিপি খাতুন (১১) নামে এক কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মধ্যপাড়ায় জুথি খাতুন নামে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
সদর থানার ওসি জনাব, নজরুল ইসলাম জানান, শিশুটিকে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর দুপুরে গৃহকর্ত্রীকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা গেছে এবং গতকাল রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।