শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৯

দুইজনের প্রাণ গেল বাস-ট্রাক সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ওই সড়কের নেত্রকোনা সদর উপজেলাধীন চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসচালক সবুজ মিয়া ও বাসের সুপারভাইজার সুহেল মিয়া। তিনি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালাচান মিয়ার ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার এস আই জহুরুল ইসলাম এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।