শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২১

এক শ্রমিক নিহত হয়েছে ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন আর এই ঘটনা রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায়। নিহত শ্রমিকের নাম মো. রাসেল (৩২)। শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে জুরাইনের কমিশনার রোডের শেষ মাথায় এ ঘটনা ঘটে।
মৃত রাসেল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মো. আবুল হোসেনের ছেলে। তিনি কদমতলীর আলি বহরে একটি ম্যাসে ভাড়া থাকতেন। রাসেলের সহকর্মীরা জানিয়েছেন, রাতে বালু নামানোর জন্য ট্রাকটিকে পেছনে আনার জন্য সিগন্যাল দেওয়া হয়। ট্রাকটি পেছনে আসলে কারেন্টের পিলার ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে রাসেল গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।