শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২১

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পণ্যবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন আর এই ঘটনা চাঁদপুরে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকার মিয়ারবাজার স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
তবে এই দুর্ঘটনার পর থেকে সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী পিকআপের চালক পলাতক রয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রশিদ।
এদিকে, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।