শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৩

একজন গ্রেফতার হয়েছে ইয়াবা নিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্দি মেয়েকে দেখতে গিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা ফটকে কারারক্ষীদের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন এক মা। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করেছেন নারী কারারক্ষী।
গ্রেফতার হওয়া নারীর নাম রাণী বেগম (৪৫)। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।
কারা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় কারা ফটকে দায়িত্বপালনরত নারী কারারক্ষী মাকসুদা বেগম ওই নারীর দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিছ ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে নারীকে গ্রেফতার করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, আটককৃত ওই নারী দুই মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় ওই নারীর বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে।