ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবাহী ট্রাক্টরের চাপায় ভোলার চরফ্যাশন উপজেলায় মোসা. নাহার বেগম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন বাজারের শরিফপাড়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহার বেগম উপজেলার জাহানপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসের স্ত্রী।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।