ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে ধান কাটতে গিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাগাইশ দক্ষিণপাড়া এলাকার ফসলের মাঠে এই ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা।
নিহত কৃষি শ্রমিকের নাম সোহেল রানা (৩২)। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায় বলে জানা গেছে।
ওসি অপ্পেলা রাজু নাহা জানান, বুধবার দুপুরে নাগাইশ দক্ষিণপাড়া ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন।