শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

এক যুবকের খেলার কারণে প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটবল খেলার মাঠে বুকের ব্যথায় আক্রান্ত হয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ফয়সাল (২৩)। সে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নূর সোনাপুর গ্রামের নয়া মিয়া বেপারী বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
বুধবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নূর সোনাপুর গ্রামের একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফয়সাল চট্টগ্রামে পোর্টে চাকরি করতেন। ঈদুল ফিতরের ছুটিতে সে বাড়িতে আসে। বিকেলের দিকে সে তার বড় ভাইকে জানায়, ফুটবল খেলতে যাচ্ছে। তখন তার ভাই তাকে ফুটবল খেলতে যেতে বারণ করে কারন সে আগে থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।